
হারানো NID কার্ড তোলার বিস্তারিত নিয়ম:
১. থানায় সাধারণ ডায়েরি (GD): প্রথমেই নিকটস্থ থানায় এনআইডি হারিয়ে যাওয়ার বিষয়টি জিডি করতে হবে। জিডির কপির একটি নম্বর থাকে যা আবেদনের সময় প্রয়োজন হবে।
২. অনলাইনে আবেদন:services.nidw.gov.bd সাইটে গিয়ে ‘রেজিস্ট্রেশন’ করুন।‘Re-issue’ বা 'হারানো' অপশনে ক্লিক করুন।জিডির স্ক্যান কপি আপলোড করুন।
৩. ফি পরিশোধ: হারানো কার্ডের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফি (সাধারণত ২৩০ টাকা বা তার বেশি, ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন হতে পারে) বিকাশ, রকেট বা অন্যান্য মাধ্যমে পরিশোধ করতে হবে।
৪. ফাইনাল সাবমিশন: সমস্ত তথ্য ও ফি পরিশোধের ডকুমেন্ট সাবমিট করতে হবে।
৫. ডাউনলোড বা উত্তোলন: আবেদন অনুমোদিত হলে আপনি প্রোফাইল থেকে কার্ড ডাউনলোড করতে পারবেন
অনলাইন আবেদন সহ সকল প্রসেস আমাদের মাধ্যমে করাতে চাইলে বা যে কোন পরামর্শের জন্য যোগাযোগ করুন। ধন্যবাদ